রাজবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালীতে আজ শনিবার সকালে শিখা রানী বিশ্বাস (৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিখা উপজেলার বাওইখোলা গ্রামের নিপেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী। ওই গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি, শিখা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। গতকাল শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয় কয়েকজন ব্যক্তি।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।