রাজবাড়ীতে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের এক ছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এখন জেলহাজতে আছেন মো. শামীম মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ওই ছাত্রী গত বৃহস্পতিবার শামীমের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, উত্তক্ত্য করার বিষয়টি ওই ছাত্রী প্রথমে কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশকে জানানো হলে পুলিশের কথামতো ওই ছাত্রী গত বুধবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে আসে। সেখানে ছদ্মবেশে থাকা পুলিশ ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।