রাজবাড়ীতে নিখোঁজ ব্যক্তির গলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে আজ শুক্রবার দুপুরে হারুনুর রশিদ (৩২) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে । স্থানীয় একটি খালের কচুরিপানার নিচ থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বালিয়াকান্দি থানার পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাহিদুল ইসলামের ভাষ্য, হারুনুর রশিদ একটি খামারে কাজ করতেন। রাতে ওই খামার তিনি পাহারা দিতেন। ওই খামারের মালিকের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের ঘটনার জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। হারুনুর রশিদ নিখোঁজ হওয়ার ঘটনায় ২ সেপ্টেম্বর তাঁর মামা থানায় সাধারণ ডায়েরি (​জিডি) করেন। এরপর তাঁর মা এ ঘটনায় একটি মামলা করেন।
মামলার এজাহারে খামারের মালিক আবুল কাশেম, হানুরুর রশিদের স্ত্রী ও এক সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়। মামলার প্রধান আসামি খামারের মালিক আবুল কাশেম পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।