রাজবাড়ীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলা থেকে আজ বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জিল্লুর রহমান শেখ (২৬)। তিনি বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

নিহত জিল্লুরের ভাই বাবলু শেখ বলেন, গতকাল বুধবার রাত আটটার দিকে জিল্লুর বাড়ির পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে কল আসে। ফোনে কথা বলার সময় তিনি দোকান থেকে উঠে যান। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। রাতে অনেকবার ফোন করা হলেও ফোন ধরেননি। পরে আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ হাত দূরে মরিচের একটি খেতে তাঁর লাশ পাওয়া যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, লাশের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।