রাজবাড়ীতে যুবককে গুলি হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম মোহাম্মদ আলী জিন্নাহ (৩৮)। তিনি একই গ্রামের গরীব উল্লাহর ছেলে।

আহত অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত জিন্নাহর বড় ভাই শাহজাহান মোল্লা বলেন, জিন্নাহ স্থানীয়ভাবে ডিশ লাইনের (কেব্‌ল) ব্যবসা করেন। রাত সাড়ে ১১টার দিকে বানিবহ বাজার থেকে জিন্নাহ বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছে মসজিদের পাশে দুই যুবক তাঁর গতি রোধ করেন। তাঁরা তাঁকে দুটি গুলি করে পালিয়ে যান। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত তিনটার দিকে জিন্নাহকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শাহজাহান মোল্লা অভিযোগ করেন, পাশের রথখোলা গ্রামের সালেহ আহমেদের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ আছে। ধারণা করা হচ্ছে, আগের বিরোধের জের ধরে তাঁর ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।