রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় রিমি বেগম নামের এক গৃহবধূকে গত রোববার পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিমি (৩০) রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের বিনাদ মল্লিকের মেয়ে ও বালিয়াকান্দি উপজেলার বেড়াগ্রামের শাহাদত তরফদারের (৩৫) স্ত্রী।
বালিয়াকান্দি থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় করা মামলার আসামি তাঁর স্বামী শাহাদতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।