রাজবাড়ীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, তাঁরা চরমপন্থী দলের সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬০টি গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব।
গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাখালগাছি পদ্মার চরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাপ্পী ও লালন। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
র্যাব-৮–এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।