রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার কালিয়া গ্রামের এক রাজমিস্ত্রিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুস সবুর (২৬)। তিনি ওই গ্রামের আবদুল জব্বারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গতকাল সবুর বাড়ির পাশের রাস্তার মোড়ে একটি দোকানে ক্যারম খেলছিলেন। এ সময় পূর্বপরিচিত কয়েক ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে তাঁকে উপর্যুপরি কুপিয়ে হত্য করা হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। লাশ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কাল (আজ শুক্রবার) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।