রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদীতে আনোয়ার হোসেন (৪২) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে একটি ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আনোয়ার হোসেন উপজেলার খোশালপুর বলদিয়ারচর গ্রামের শামসের আলীর ছেলে। গতকাল বিকেলে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে আনোয়ারের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে আনোয়ার হোসেন গ্রামের বাড়ি থেকে বের হন। গতকাল সকালে স্থানীয় লোকজন গ্রামের একটি ধানখেতে আনোয়ারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।