রাজশাহী কলেজ ছাত্রাবাসে শিবির ছাত্রলীগ সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রের নাম মামুন। তিনি গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
কলেজের একটি সূত্র জানায়, রাত নয়টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাইমুল হাসান মুসলিম ছাত্রাবাসের নিউ ব্লকের দুই ছাত্রকে খোঁজ করছিলেন। কিছুক্ষণ পর ওই ব্লকে ছাত্রলীগের ছেলেরা হামলা চালিয়েছেন—এমন খবরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা একত্র হয়ে ছাত্রলীগের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ ছাত্রাবাসে যায়। রাত ১০টার দিকে শিবিরের নেতা-কর্মীরা ছাত্রাবাস ছেড়ে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকটি কক্ষে হামলা চালান।