রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে বলে আজ শনিবার রাতে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম রানজুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।