রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে মতিহার থানার পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার কোয়ার্টারের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় শিক্ষকদের বেশ কিছু আবাসিক ভবন রয়েছে। আজ সকালে ওই আবাসিক এলাকার একজন প্রহরী একটি ভবনের পেছনে একজনকে পড়ে থাকতে দেখেন। তিনি আবাসিক শিক্ষকদের জানালে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি রাজশাহী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।