রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে হুমকি পাওয়ার পর সন্ধ্যায় নগরের মতিহার থানায় শিক্ষক মাহবুব আলম সাধারণ ডায়েরি করেছেন। তবে হুমকিদাতা ​নিজের পরিচয় প্রকাশ করেনি।

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম বলেন, ‘+৮১৭৭৪৭৯ থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, “তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর।” এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ওই শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘সন্ধ্যার দিকে থানায় এসে তিনি (মাহবুব আলম) জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’