রাজশাহী সিটি প্যানেল মেয়র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল আমিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের গনকপাড়া মোড় থেকে তাঁকে বোয়ালিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ারুলের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

এদিকে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় তানোর উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতানুজ্জামানকে (৫০) গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।