রাজশাহীতে আটক ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৭ নারীসহ ৪৪ জন আটক হয়েছে। তাঁদের কাছ থেকে ৭৯টি ইয়াবা বড়ি ও ৭৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত নগরের চার থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে বোয়ালিয়া থানা-পুলিশ ২১ জন, রাজপাড়া পুলিশ ৯ জন, মতিহার পুলিশ ১০ জন, শাহমখদুম পুলিশ ৩ জন ও মহানগর ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ১২ জন মাদক ব্যবসায়ী ও ১৪ জন মাদকসেবী। গতকাল সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।