রাজশাহীতে আটক ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীতে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত রাজশাহী মহানগর এবং চারঘাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবি পুলিশ মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে। এদের মধ্যে ১৫ জন পরোয়ানাভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী এবং ৩ জন বিভিন্ন মামলার আসামি।
এদিকে চারঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।