রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আদালত চত্বরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজশাহী জেলা জজ ভবনের পাশে একটি ফাঁকা জায়গায় সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে পুলিশ ছিল। তাদের অগোচরে ফাঁকা জায়গায় ককটেলটি বিস্ফোরিত হয়েছে। এতে কারও ক্ষতি হয়নি।