রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক লাইলা সুলতানা ওরফে লিজাকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, গত মঙ্গলবার রাত নয়টার দিকে নগরের জাদুঘর মোড় থেকে লাইলা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
ইফতেখায়ের আলম জানান, মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে লাইলা সুলতানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা রয়েছে। জেলা বিএনপিকে পুনর্গঠনের জন্য গত ৪ সেপ্টেম্বর নয়টি উপকমিটি করা হয়েছে। লাইলা সুলতানা ৩ নম্বর উপকমিটির একজন সদস্য।