গুলিতে আ.লীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক আজ রোববার দুপুরে নিজের ব্যবসায়িক কার্যালয়ে গুলিতে নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা বলছেন, নিজের লাইসেন্স করা রিভলবার পরিষ্কার করার সময় অসতর্কতাবশত গুলি বের হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাজশাহীর নগর ভবনের বিপরীতে জিয়াউল হকের ব্যবসায়িক কার্যালয়। আজ দুপুরে তিনি কার্যালয়ে নিজের লাইসেন্স করা রিভলবার পরিষ্কার করছিলেন। তখন অসতর্কতাবশত ট্রিগারে হাত লেগে গুলি বের হয়ে তাঁর শরীরে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।