রাজশাহীতে চোরের হাতে আধুনিক যন্ত্রপাতি, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে চোরের হাতে আধুনিক যন্ত্রপাতি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এসব যন্ত্রপাতিসহ সংঘবদ্ধ চোর দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। উপশহর পানির ট্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলো: উপশহর এলাকার জাহাঙ্গীর আলম, আহমেদ হোসায়েন, মোহাম্মাদ পিন্টু ও মীম কবির। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্ক্রু-ডাইভার, হ্যাসকো ব্লেড, রেঞ্জ, কাটিং প্লাস, নোজ প্লাস, লোহা কাটার যন্ত্র, প্লাস্টার অব প্যারিস কাটার যন্ত্র, ফরসেপসহ নির্মাণ ও মেরামতকাজের বিভিন্ন যন্ত্র পাওয়া গেছে। এ ছাড়াও শল্য চিকিৎসায় ব্যবহার হয় এ ধরনের কিছু যন্ত্রও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আরও বেশ কিছু যন্ত্র আছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, একদল চোর উপশহর এলাকায় বসে পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখান যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরদের একাংশ পালিয়ে যায়।