রাজশাহীতে তরুণকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক তরুণকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই তরুণের নাম আসাদুজ্জামান (২৫)। তিনি নগরের বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার আবদুর রশিদের ছেলে। আসাদুজ্জামানের ছোট ভাই ফিরোজ কবীরের (২২) ভাষ্য অনুযায়ী, এলাকার আদর ও সনেট নামের দুই তরুণের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ ছিল। গতকাল দুপুর ১২টার দিকে ছোট বটতলা এলাকায় আসাদুজ্জামানকে ওই দুই তরুণ কুপিয়ে পালিয়ে যান।