রাজশাহীতে দুই 'জঙ্গি' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা এলাকা থেকে গতকাল সোমবার আমিনুল ইসলাম ওরফে রুমি ও এনামুল হক ওরফে সবুজ নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক দুজনসহ আরও কয়েকজন এক হিন্দু চিকিৎসকসহ মুক্তচিন্তার আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা করছিলেন। তাঁরা জঙ্গি।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, আটক দুই ব্যক্তি ‘আনসার রাজশাহী’ নামের একটি সন্ত্রাসী চক্রের সদস্য। আটক দুজন প্রাথমিকভাবে হিন্দু চিকিৎসককে হত্যার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আটক দুজনসহ ছয়জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা হয়েছে। আর চিকিৎসককে নিরাপত্তা দেওয়া হয়েছে।