রাজশাহীতে নাশকতায় ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রেল লাইনের ফিশপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ ও ঈশ্বরদীর মধ্যে চলাচলকারী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ৩৮তম দিনে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাঁকনহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।