রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী মহানগরের বেলপুকুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
এই তিনজন হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের আবু দাউদ (৩৮), একই উপজেলার মাহেন্দ্রা গ্রামের মুনসুর খলিফা (৩৮) ও ভরুয়াপাড়া গ্রামের সাইদুর রহমান (৩৫)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে। আটকের পর তাদের বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।