রাজশাহীতে পার্সেল কার্যালয় দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ‘আহমেদ পার্সেল সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। জমির মূল মালিক জমি বিক্রি করে দিলে নতুন মালিক গত বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে এর দখল নেন।
আহমেদ পার্সেল সার্ভিসের মালিক গোলাম কিবরিয়া জানান, নগরের কুমারপাড়া এলাকার ওই জায়গা ১৯৯৪ সালে তিনি ভাড়া নেন। সে সময় তিনি জমির মালিক আজহারুল ইসলাম চৌধুরীকে এক লাখ ২৫ হাজার টাকা জামানত দিয়েছিলেন। আর প্রতি মাসে ভাড়া দেন ৭০০ টাকা করে। গত জুলাই মাসে ভাড়া দিতে গেলে আজহারুল ভাড়া না নিয়ে জানান, তাঁরা জায়গাটি বিক্রি করেছেন।
তিনি (আজহারুল) তাঁকে নতুন মালিক নগরের দরগাপাড়া এলাকার সম্রাটের সঙ্গে চুক্তির পরামর্শ দেন। কিন্তু আজহারুল তাঁর জামানতের টাকা দেননি। এ জন্য তিনি আদালতে মামলা করেছেন এবং থানায়ও জিডি করেছেন। এ নিয়ে দুই পক্ষ বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানায় বসেছিল। সেখানে সমাধান না হলে সম্রাট পার্সেল কার্যালয়ে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ এসে তালা ভেঙে দেন। তাঁরা (গোলাম কিবরিয়া) আবার তালা লাগান।
সম্রাট জানান, তাঁরা ডাবলুকে বিষয়টি মীমাংসার জন্য দায়িত্ব দেন। ডাবলু বৃহস্পতিবার গোলাম কিবরিয়াকে থানায় ডেকেছিলেন। কিন্তু তাঁরা আদালতে যাওয়ার ঘোষণা দিলে সমঝোতা হয়নি।