রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টা এ অভিযান পরিচালনা করে রাজশাহী নগরের ১২ থানা ও গোয়েন্দা পুলিশ।

আজ রোববার সকালে মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা পাঁচজন, চন্দ্রিমা থানা দুজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা একজন, বেলপুকুর থানা তিনজন, শাহমখদুম থানা একজন, এয়ারপোর্ট থানা দুজন, পবা থানা দুজন, কাশিয়াডাঙ্গা থানা তিনজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ একজনকে আটক করে। এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি। ১১ জনকে মাদকদ্রব্যসহ এবং বাকি ১১ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস।