রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরে পুলিশের বিশেষ অভিযানে ৫২ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেন, নাশকতার আশঙ্কায় নগরে কয়েক দিন ধরেই অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরে বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করা হয়েছে। ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাকিদের মধ্যে আটজনের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। অন্যদের রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশে আটক করা হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র আরও বলেন, রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের উদ্দেশ্যেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।