রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরে পুলিশের বিশেষ অভিযানে ৫২ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরএমপির মুখপাত্র বলেন, নাশকতার আশঙ্কায় গত কয়েক দিন ধরেই অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নগরে বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের উদ্দেশ্যে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।