রাজশাহীতে বিস্ফোরক দ্রব্যসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় পাঁচ কেজি বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে গত সোমবার রাতে রাজশাহীতে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের ধারণা, ওই বিস্ফোরক ‘গানপাউডার’ হতে পারে।
আটককৃত আবদুল লতিফের বাড়ি কুমিল্লায় এবং সাকিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তাঁদের সোমবার রাতেই
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলামের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গতকাল মঙ্গলবার বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএমপির সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, আটক ব্যক্তিদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং কুমিল্লায় অভিযান চালানো হচ্ছে। তাঁদের সম্পর্কে পাওয়া প্রাথমিক কিছু তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল (আজ বুধবার) বিস্তারিত জানানো হবে।