রাজশাহীতে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পানানগর আড়বাব এলাকার একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম নাসির প্রামাণিক (৩২)। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলার পানানগর পূর্বপাড়া। তাঁর বাবার নাম অপির প্রামাণিক। নাসির একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নাসির প্রামাণিক গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে আর ফেরেননি। সকালে সেতুর নিচে তাঁর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে একটু দূরে তাঁর মোটরসাইকেল পড়ে ছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।