রাজশাহীতে যুবদল নেতা ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মহানগরের বর্ণালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আহত সুলতান আহমেদ (৪০) রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বেলা তিনটার দিকে সুলতান বর্ণালীর মোড় থেকে তাঁর বাড়ি মহানগরের তেরখাদিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে সুলতানের ডান হাতের কবজিসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করেন।
মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘হামলাকারীরা সুলতানকে ছুরি মেরে পালিয়ে গেছে। ও কাউকে চিনতে পারেনি।’