রাজশাহীতে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বিনোদপুর বাজার এলাকায় আজ মঙ্গলবার রাত ১০টার দিকে গুলি করে ও কুপিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে জখম করেছে দুবৃ‌র্ত্তরা।

আহতরা হলেন নগরের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইয়ামিন ও শহর ছাত্রলীগের সদস্য ইশতিয়াক আহমেদ। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাত ১০টার দিকে ইয়ামিন ও ইশতিয়াক বিনোদপুর বাজারে অবস্থান করছিলেন। হঠাৎ ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। তারা ইয়ামিনের বাম পায়ে গুলি করে। পরে বাম হাত ও বাম পা কুপিয়ে জখম করে। এ সময় ইশতিয়াক আহমেদকে হাত, পা ও কোমরে কুপিয়ে জখম করে দুর্বৃরা।
পুলিশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনেরই অস্ত্রপচার চলছে।