রাজশাহীতে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকা থেকে আজ শনিবার সকালে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম তৌসিফ আহমেদ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে এই যুবক মেহেরচণ্ডি এলাকায় বৃষ্টিতে ভিজছিলেন। এ সময় স্থানীয়রা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন। পরে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোহিঙ্গা সন্দেহে ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তৌসিফ বাংলা বলতে পারে না এবং বাংলা বোঝেও না। তাঁর সঙ্গে কথা বলে কোনো কথা বোঝা যাচ্ছে না। নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।