রাজশাহীতে শিক্ষক হত্যার ঘটনায় অধ্যক্ষসহ আটক ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম খুনের ঘটনায় জড়িত সন্দেহে নগরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহামেদসহ ২০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান এ তথ্য জানান।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বলেন, শফিউল ইসলাম খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে। নগরে অভিযান অব্যাহত রয়েছে। রাজশাহীর বাইরেও দুটি দল অভিযান চালাচ্ছে।

আটক ব্যক্তিদের মধ্যে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ সংগঠনের কেউ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত তদন্তের স্বার্থে তিনি বলতে চাচ্ছেন না।

রাজশাহী মহনগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। নগরের বিনোদপুর এলাকায় জামায়াতের মিছিল-মিটিং সংগঠিত করার ব্যাপারে তাঁর ভূমিকা রয়েছে।

গতকাল শনিবার দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপায় নিজের বাসার সামনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে (৫১) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুরে।

এর আগে গত এক দশকের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষক দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান। ২০০৪ সালে কুপিয়ে হত্যা করা হয় অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে। আর ২০০৬ সালে খুন হন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে শফিউল ইসলাম ও তাঁর স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। তাঁদের একমাত্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বাসায় একাই থাকতেন শফিউল।

বিভাগীয় সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যাপক শফিউল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একজন সদস্য ছিলেন। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল থেকে তিনি একাধিকবার শিক্ষক সমিতির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট ও বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
বাসার কাছে শিক্ষককে কুপিয়ে হত্যা
http://www.prothom-alo.com/bangladesh/article/372244/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE <http://www.prothom-alo.com/bangladesh/article/372244/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%B