রাজশাহীতে শ্যালকের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে শ্যালকের ছুরিকাঘাতে বিপ্লব হোসেন (২৩) নামের এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী নগরের কাজলা কেডি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত বিপ্লব নগরের কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. রনি। তিনি কাজলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। কয়েক বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে রনি ও বিপ্লবের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।
গতকাল বিকেলে বাড়ির সামনে ইট রাখাকে কেন্দ্র করে বিপ্লব ও রনির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে বিপ্লবকে ছুরিকাঘাত করে রনি পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই বিপ্লব মারা যান।