রাজশাহীতে সরকারি ওষুধসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আড়াই লাখ টাকার সরকারি ওষুধসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে নগরের সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব-৫-এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল সাগরপাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে কয়েক ধরনের সরকারি ইনজেকশনসহ ওয়াহিদ (৪০) ও বুলু (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৫-এ কর্মরত স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম বলেন, বুলু এসব সরকারি ওষুধ কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। আর তাঁকে এসব ওষুধ সরবরাহ করতেন ওয়াহিদ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ওষুধের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।