রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, গাড়ী ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন ও ক্যামেরাম্যান তারেক মাহমুদের ওপর হামলা করা হয়েছে। আহত দুই সাংবাদিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর উপজেলার মৌগাছী বাজারে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুই সংবাদকর্মীর ওপর ওই হামলা চালানো হয়।
আহত সাংবাদিক সোহরাব হোসেন বলেন, গতকাল সকালে মৌগাছী বাজারে রাজশাহী-নওগাঁ সড়কে চলাচলকারী পরিবহন থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছিল। চাঁদা নেওয়ার ছবি তুলতে গেলে আদায়কারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা যমুনা টিভির গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। সোহরাব ও তারেককে গাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয়। এ ব্যাপারে যমুনা টিভির রাজশাহী ব্যুরো-প্রধান শিবলী নোমান বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।