রাজশাহীতে ১৯ মুঠোফোনসহ তিন ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ১৯টি মুঠোফোনসহ ছিনতাইকারী চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ছিনতাইকারী সিন্ডিকেটের মূল হোতা মহানগরের হড়গ্রাম এলাকার ইফতার (২৫), ভাটাপাড়ার সাব্বির (২৫) ও মহিষবাথানের ফরিদ।
গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আটক ব্যক্তিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, সোমবার গভীর রাতে হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে ১৯টি মুঠোফোন সেটসহ তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যেই তাঁদের রাজপাড়া থানায় সোপর্দ করা হবে।
ইফতে খায়ের আলম জানান, মহানগরের নির্জন-নিরিবিলি এলাকায় ওরা মোটরসাইকেল নিয়ে ওত পেতে বসে থাকত। সুযোগ পেলেই অস্ত্রের মুখে মুঠোফোন ছিনতাই করে মুহূর্তের মধ্যে চম্পট দিত। কখনো দিনে-দুপুরে, কখনো রাতে চলত এই অপকর্ম।