রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের আশরাফের মোড় এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, গতকাল সোমবার রাতে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ডিবি বিশেষ অভিযান চালাচ্ছিল। আশরাফের মোড় এলাকায় গেলে তাদের ওপর গুলি ও ককটেল ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।