মা ও ছেলেকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদ হোসেন (২৫)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রথম আলোকে দেওয়া ওসির ভাষ্য, কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর জাহিদ হোসেন ও তাঁর মা দেউলা গ্রামের এই বাড়িতে থাকতেন। আজ সোমবার সকালে রাজমিস্ত্রিরা কাজ করতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা ও ছেলের লাশ আবিষ্কার করে।

ওসি আরও জানান, গলাকাটা অবস্থায় জাহিদের লাশ পাওয়া যায়। বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আকলিমা খাতুনেরও গলা কাটা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে পৌঁছালে তাঁদের লাশ উদ্ধার করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।