প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট আর হাতে লাঠি। এমন বেশে থানার তিন ‘টি-বয়’কে অভিযানে নামিয়েছিলেন রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম আবদুস সোবহান। ঘটনার সত্যতা পাওয়ায় ওসি আবদুস সোবহানকে গতকাল সোমবার শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
গতকাল দুপুরে মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বদলির তথ্য নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে নগরের সপুরা এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় হাউজি খেলা নিয়ে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোবহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশের ভ্যান থেকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাতে লাঠি নিয়ে অন্য পুলিশ সদস্যদের সঙ্গে তৎপরতা চালায় বোয়ালিয়া থানার ‘টি-বয়’ হিসেবে পরিচিত আকাশ, শাকিল ও রাসেল।