রাজারহাটে যুবলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাটে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা রোকনুজ্জামাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সিঙ্গারডাবড়ী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোকনুজ্জামান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে গত শনিবার রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউপির জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম চাঁদাবাজির অভিযোগে রাজাহারহাট থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজারহাট সিঙ্গারডাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে দ্বন্দ্ব চলছিল। ২১ এপ্রিল কুড়িগ্রাম-২ আসনের সাংসদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি পদে করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভাপতি বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নুর ইসলামকে মনোনীত করেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা রোকনুজ্জামান তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত শনিবার রোকনুজ্জামানের নেতৃত্বে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা তাঁর ১০ হাজার ২২০ টাকা ছিনিয়ে নেয়।