রাতে দোকানে, দিনে বাসায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট থেকে দশজনের দল তাঁদের। দিনে-রাতে সব সময় ব্যস্ত তাঁরা! সুযোগ পেলেই দলবেঁধে চুরি করেন। রাতে দোকান বন্ধ থাকে। তাই রাতের পালার চুরি করেন দোকানে। দিনে কাজের প্রয়োজনে বাসা থেকে কখন লোকজন বেরিয়ে পড়ে, দলের কোনো একজনের দায়িত্ব থাকে সে খবর রাখার। এরপর সুযোগ বুঝে চুরি। ওই দলের চার সদস্য ধরা পড়ার পর পুলিশের কাছে তাঁরা দিনে ও রাতে চুরির বিষয় স্বীকার করেছেন। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের কাটাপাহাড় লেন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁরা হলেন জাহিদুল ইসলাম, ইয়াছিন আরাফাত, মো. জনি ও মো. শরীফ। তাঁদের কাছ থেকে চুরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, এই চারজন এর আগে কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।