রাতে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বুধবার মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরিফ ও সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মাঝামাঝি স্থানে রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেেলর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, রাত ১টা ২৫ মিনিটে ওই যুবককে হাসপাতালে আনা হয়। মতিঝিল থানার এসআই ফরিদ উদ্দিন ও র্যাব-৩-এর কয়েকজন সদস্য গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখন তাঁকে মৃত ঘোষণা করেন।