রানা প্লাজার সমন্বয় কেন্দ্রের সমন্বয়কারীর কাছে চাঁদা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজার সমন্বয় কেন্দ্রের সমন্বয়কারী মাসুম বিল্লাহ খানের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় মাসুম নিরাপত্তার জন্য গতকাল বুধবার সাভার মডেল থানায় গিয়ে জিডি করেন।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, শাহাদৎ হোসেন পরিচয় দিয়ে এক ব্যক্তি গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাসুম বিল্লাহর মুঠোফোনে ফোন দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।