রানীনগরে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে নিখোঁজের তিন দিন পর শফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের বোঁহার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন শফিকুল। বিকেলে কে বা কারা তাঁর মুঠোফোনে কল করলে ফোন হাতে তিনি বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁর মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পান।

সোমবার বিকেলে বগারবাড়ী-নশরতপুর রাস্তার পশ্চিম পাশে বরতুলি এলাকার একটি ডোবায় তাঁর লাশ স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেন। পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।