রানীনগরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে একটি মামলা হয়েছে।

রানীনগর থানায় করা মামলায় মোহন আলী (২৩) নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে। তিনি একই উপজেলার বাসিন্দা। মোহনের সঙ্গে আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত মোহন ঘটনার পর থেকে পলাতক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহন আলী ও স্কুলছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোহন বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ জুন বিকেলে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর বিভিন্ন স্থানে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। দুই দিন পর বিয়ে না করেই মেয়েটিকে বাড়িতে রেখে সটকে পড়েন মোহন। ঘটনা বুঝতে পরে মেয়েটির পরিবার মোহনসহ ৫ থেকে ৬ জনকে আসামি করে মামলা করেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামিরা সবাই পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।