রানীশংকৈলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গতকাল সোমবার ৮৫০টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন উপজেলার নয়নপুর গ্রামের মো. সফিউল্লাহর ছেলে সুজন মাহমুদ (২৮) ও শিবদীঘি এলাকার লাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদের সামনে অভিযান চালায়। এ সময় সুজন ও রফিকুলকে আটক করা হয়। সুজনের কাছে পাঁচটি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বাড়ি থেকে আরও ৮৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সুজন ও রফিকুল মূলত ঢাকার এক মাদক ব্যবসায়ীর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।