প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর টি-এস্টেটের অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রির রাবার প্রকল্পের ৩০ নম্বর বিভাগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাগানের প্রায় ৫০০ রাবার গাছ আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৭০ থেকে ৮০ জন চা-শ্রমিকসহ রাজনগর চা-বাগান ও রাবার প্রকল্পের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমি থানায় জিডি করব।’