রামগঞ্জে ব্যাংকের টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখার ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় গতকাল বুধবার ভোরে আবদুল মান্নান (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আবদুল মান্নান উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা। গত ৭ মে এ ঘটনায় খোরশেদ আলম নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
৭ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে ব্যাংকের ভল্ট ভেঙে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ৯ এপ্রিল ব্যাংকের ব্যবস্থাপক আরমান হোসেন পাটোয়ারী বাদী হয়ে থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।